1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শাকিবের ‘প্রিয়তমা’ ৭ দিনে বিক্রি ১০ কোটি ৩০ লাখ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন সিলেট নির্বাচন কর্মকর্তার হাতে পর্তুগাল প্রবাসী লাঞ্ছিতের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ জনগণের সঙ্গে ভাঁওতাবাজি-প্রতারণা করেছে সরকার: শফিকুর রহমান সিরাতুন্নবী( সঃ) শীর্ষক আলোচনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা সরকারি চাকরি কি দুর্নীতি করার লাইসেন্স? আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের বাসায় দুধর্ষ চুরি ১৮ কোটি মানুষের ভূমিসেবা,জনবল বাড়ানোর তাগিদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু বিলুপ্তির পথে মসজিদের জমি দখল ও মাটি বিক্রির অভিযোগ আগৈলঝাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

শাকিবের ‘প্রিয়তমা’ ৭ দিনে বিক্রি ১০ কোটি ৩০ লাখ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুলাই, ২০২৩, ১:৪৫ অপরাহ্ণ
নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ ৭ দিনে বিক্রি ১০ কোটি ৩০ লাখ

বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’ এবার ঈদে মুক্তি পেয়েছে। সিনেমাটি দর্শকরা বেশ পছন্দ করছেন। সব মিলিয়ে শাকিব তার শ্রেষ্ঠত্ব এবারের ঈদের সিনেমা প্রমাণ করেছেন। এর দুটি গানও তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করেছে।

জানা গেছে, শুরুর দিন সারাদেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পায় শাকিবের প্রিয়তমা। এটির মুক্তির এক সপ্তাহ পার হয়েছে। এই ৭ দিনে ‘প্রিয়তমা’ সিনেমাটি টিকেট বিক্রি করে আয় করেছে ১০ কোটি ৩০ লাখ টাকা।

সিনেমার পরিচালক হিমেল আশরাফ জানান, ঈদে সারাদেশে ১০৭টি সিনেমা হলে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তির ৭ দিনের মাথাতেই দর্শক চাহিদার কারণে ৩১৫০ টিরও বেশি শো দেখানো হয়েছে হলগুলোতে। দর্শকদের উপচেপড়া ভিড়ে এরই মধ্যে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকেট বিক্রি করে ফেলেছে সিনেমাটি।

সিনেমাটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক রিভিউ চোখে পড়ছে। অনেকেই বলছেন, শাকিব খানের দুর্দান্ত অভিনয়, গল্প ও নির্মাণ থেকে সব কিছুই ‘প্রিয়তমা’ মুগ্ধ করেছে। অ্যাকশন, রোমান্স এবং দুর্দান্ত গানের সংমিশ্রণে তৈরি হয়েছে ‘প্রিয়তমা’।

আরশাদ আদনানের প্রযোজনায় নিমার্তা হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। সিনেমাটির কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com