1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শতাধিক পথচারী, রাস্তার পাশে ভাসমান ও রোজাদারের মাঝে রাইট টক বাংলাদেশের সেহরি উপহার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

শতাধিক পথচারী, রাস্তার পাশে ভাসমান ও রোজাদারের মাঝে রাইট টক বাংলাদেশের সেহরি উপহার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ এপ্রিল, ২০২৪, ১:৩৩ অপরাহ্ণ

নাহিদা আক্তার পপি বিশেষ প্রতিনিধিঃ জনপ্রিয় সামাজিক সংগঠন “রাইট টক বাংলাদেশ” এর পক্ষ থেকে রাতে শতাধিক পথচারী, রাস্তার পাশে ভাসমান ও রোজাদারদের মাঝে সেহরি উপহার বিতরণ করেছে।

রোববার দিবাগত রাত ২টায় (১ এপ্রিল) ২১ রমজান উপলক্ষে রাজধানীর নাজিমউদ্দীন রোড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই সেহরি সামগ্রী বিতরণ করে রাইট টক বাংলাদেশ এর সদস্যরা।

সেহরি বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আল আমিন এম তাওহীদ, সহ-সভাপতি তানবীরুল রিপন, মো. রাসেল, ইবরাহীম, কোষাধ্যক্ষ সাদী আব্দুল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জান্নাতুন মনি,মানবাধিকার সম্পাদক জিহাদ হোসেন বাবু, ক্রীড়া সম্পাদক আরফাত সিদ্দিকী।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাকিবুল হাসানসহ রাইট টক বাংলাদেশ এর সদস্যরা ও থানার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

এসময় রাইট টক বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, মানবতার সেবায় সবসময় রাইট টক বাংলাদেশ সকল শ্রেণি পেশার মানুষের পাশে রয়েছে। এই যাত্রা আগামিতেও অব্যাহত থাকবে। শুধু সেহরি বিতরণই নয়, রক্তদানসহ যেসকল মানবিক কাজ রয়েছে সেখানে রাইট টক বাংলাদেশ সংগঠনের অবদান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com