জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
গত শনিবার (১১ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলেন সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শাকচর (ফরাজী বাড়ি) এলাকার মো. শরিফ (২৮) এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাকচর (হাজিল্লার বাপের বাড়ি) এলাকার নিজাম হোসেন ওরফে আনোয়ার (২৭)।
অভিযানকালে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিস সূত্রে জানা যায়, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।