লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার অর্থ EFT ও iBAS++ এর মাধ্যমে প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ আগস্ট ২০২৬ ইং. শনিবার সকালে জেলা প্রশাসকের হলরুমে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ EFT ও iBAS++ এর মাধ্যমে প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন । (ভাচূয়ালী) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান(এমপি)।
এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আবু তারেক প্রমূখ।