রুপালী মৎস্য চাষে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ প্রতি পাদ্যকে সামনে রেখে
বদলগাছী উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গত ১৬ আগষ্ট বেলা সাড়ে ১০ টায় মৎস্য সপ্তাহ উৎযাপন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরুতেই মৎস্য সপ্তাহ উৎযাপন উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়, এবং উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান সনির সভাপতিত্বে
প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজুল উল হক ,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বদলগাছী থানা অফিসার ইনচার্জ ওসি রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী টিপু, উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান , উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য জননেতা ফজলে হুদা বাবুল,তিনি বলেন দল মত নির্বিশেষে আগামীতে মৎস্য জিবিদের কাছে সরকারি পুকুর গুলো লিজ দেওয়া হবে,প্রকৃতির সঙ্গে চ্যালেঞ্জ করবেন না, তিনি আরও বলেন নদী খননের ব্যাপারে আমার পরিকল্পনা আছে, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য জিবি মাসুদ রানা,হ্যাচারী মালিক চঞ্চল হোসেন,সহ অনেকেই।অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরের পুকুরে ২৫ কেজি কাতলা মাছ অবমুক্ত করেন মাননীয় সংসদ সদস্য, মৎস্য সপ্তাহ উৎযাপন উপলক্ষে সাইদুর রহমান কেটুকে,রাসেল হোসেন,হারুনুর রশীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। এবং তিন পিচ টি শার্ট বিতরন করেন ।
এনামুল কবীর এনাম বদলগাছী নওগাঁ