1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাণী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

রাণী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৪, ১০:০১ অপরাহ্ণ

মোঃ কামরুল ইসলাম রানা, জেলা প্রতিনিধি: আজ ৯ সেপ্টেম্বর ২০২৪ রাঙ্গামাটি শহরের রাণী দয়াময়ী স্কুলের প্রধান শিক্ষক জনাব রণতোষ মল্লিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ৯.৩০ ঘটিকায় একটি প্রতিবাদী র্যালী (রেলী) করে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ করে ব্যানার, ফ্যাটুন নিয়ে। এসময় সকল ষড়যন্ত্র বন্ধ করে প্রধান শিক্ষককে নিজ দায়িত্বে বহাল রাখার দাবিতে স্লোগান দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীর বলেন, রাঙামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে অপসারণের পাঁয়তারা করার প্রতিবাদে আজকে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, রণতোষ মল্লিক স্যার রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তার প্রত্যক্ষ সহায়তায় বিদ্যালয়ের শিক্ষার মান বেড়ে চলছে। এই বিদ্যালয় থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড়ও তৈরী হয় তার স্যারের সময়েই। রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও স্যারের অবদান রয়েছে।
ছাত্ররা আরো বলেন, স্যার যদি দুর্নীতি করতো, অনিয়ম করতো তাহলে সকলে মিলে তার বিরুদ্ধে আন্দোলন করতো, কিন্তু প্রধান শিক্ষক স্যারকে সরাতে আন্দোলন করছে শুধুমাত্র কিছু শিক্ষার্থী। আপনারা অবগত আছেন যে এই ষড়যন্ত্র কারা করছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন রণতোষ মল্লিক স্যারকে সকল ছাত্র/ছাত্রীই চাচ্ছে। কিন্তু একটি চক্র ষড়যন্ত্র করে শিক্ষার্থীদের দুইভাগে বিভক্ত করার চেষ্টা করছে এব ইতিমধ্যে তারা সেটি করেছে। সত্যিকার অর্থে যদি অনিয়মের বিবেচনায় আন্দোলন করতো তাহলে সবাই মিলে আন্দোলন করতো। কিন্তু এখানে বিষয়টি ভিন্ন।
শিক্ষর্থীরা আরো বলেন, রাঙামাটি রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালকে জেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে রুপ দেয়ার কারিগর প্রধান শিক্ষক রণতোষ মল্লিক স্যার। শিক্ষার্থীদের ভালো শিক্ষা দেয়ার মাধ্যমে জেলা জুড়ে সুনাম অর্জন করেছেন। চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে প্রায় ১৫ হাজার উচ্চ বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর বিভাগীয় পর্যায়ের সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় বিদ্যালয় গ্রুপে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রথম স্থান অর্জন করেছিলেন রাঙামাটির রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক রণতোষ মল্লিক স্যার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com