1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আদালতে উঠানের সময় আসাদুজ্জমান খোকন বলেন, জেলে পইচা-মরলেও চুমকিকে বিয়া করবো না রূপগঞ্জে পাইপ গানসহ অস্ত্রধারী সন্ত্রাসী ইমন গ্রেপ্তার রাজবাড়ীতে অবৈধ বিদ্যুৎ তারে জড়িয়ে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টা: ৮ ঘণ্টার ব্যবধানে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার নানা আয়োজনের মধ্য দিয়ে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিভাগীয় সমন্বয়ক কমিটির পরিচিতি সভা কয়রায় বিয়ের ১ মাস ১ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা নীলফামারীর পুকুরপাড়ে মিলল পরিত্যক্ত তাজা গ্রেনেড বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শেবাচিমে বৃক্ষরোপণ বন্ধুত্বের সম্পর্ক হবে ভারতসহ বিশ্বের যে কোনো দেশের সঙ্গে দাসত্ব নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কাঁচপুর রাজস্ব সার্কেল এসিল্যান্ড কার্যালয়ে সেবাপ্রার্থীদের ভোগান্তির অভিযোগ: অতিরিক্ত অর্থ আদায়, দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগ

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ

reporter মোঃ সোহেল রানা, রাজশাহী
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

এরই ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ০৪৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন শ্যামপুর বালুরঘাট নামক এলাকা দিয়ে চোরাকারবারীদের একটি চালান পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র টহল দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে আম বাগানের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর টহল দল দেখতে পায় যে, একজন চোরাকারবারী আম বাগানের দিকে আসছে। তৎক্ষনাৎ তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি পলিথিন প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক পলিথিনের প্যাকেটটি খুললে তার মধ্য হতে ৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল শুল্ক গুদাম, রাজশাহী জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com