মানবিক ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ (এইচএবি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সংগঠনের উদ্যোগে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় রাজধানীর টিপু সুলতান রোডে অবস্থিত জামিয়া শারইয়্যাহ বাগে জান্নাত মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য একবেলার খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি সংগঠনের অগ্রযাত্রা, দেশ ও জাতির কল্যাণ এবং সবার মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা কামরুল হাসান মেহেদি, সভাপতি হান্নান হোসেন নিল, সাধারণ সম্পাদক আরিফা ইসলাম অজান্তা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাকিব আহামেদ, সাংগঠনিক সম্পাদক রাসেল খান, দপ্তর সম্পাদক মোঃ নাইমুল ইসলাম আরিফ, কোষাধ্যক্ষ মোঃ সাকিব হোসেন, প্রচার সম্পাদক মাসুদ মাহাতাব, সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক মোঃ আরাফাত হোসাইন, ধর্ম-বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হোসেন এবং কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন সিরাজি, অ্যাডভোকেট জাহিদুর রহমান, মোঃ নাসির ও মোঃ শাহাদাত হোসেন। এছাড়াও মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের সভাপতি হান্নান হোসেন নিল বলেন, “মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। প্রতিষ্ঠার প্রথম বছরেই আমরা বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করে অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে চাই।”
সংগঠনের প্রতিষ্ঠাতা কামরুল হাসান মেহেদি বলেন, “হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজের মানুষের জন্য কাজ করা। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতে সংগঠনটি দেশব্যাপী আরও বৃহৎ পরিসরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
পরে সংগঠনের নেতৃবৃন্দ মাদ্রাসা ও এতিমখানার শিশুদের সঙ্গে খাবারে অংশ নেন। মিলাদ ও দোয়া মাহফিলে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য, সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সবার মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।