1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নীলফামারীর পুকুরপাড়ে মিলল পরিত্যক্ত তাজা গ্রেনেড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নলডাঙ্গায় অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ১৫ হাজার টাকা জরিমানা বিরলে ‘নরমাল ডেলিভারি’ মা ও শিশুর জন্য উপহার সামগ্রী বিতরণ ঋণখেলাপিদের পুনঃতফসিল: পুনর্বাসন, নাকি দায়মুক্তির পথ? সাতক্ষীরায় পাটকেলঘাটা ওভারব্রিজে অনিয়ন্ত্রিত যানবাহনে তীব্র যানজট, ভোগান্তি জনগণের আশীর্বাদ চেয়ে রাণীপুকুরে আফছার আলীর চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা চৌদ্দগ্রামে গাঁজা উদ্ধারে ‘তিন হিসাব’: এজাহারে ২০ কেজি, সাক্ষীর দাবিতে ১০০, সূত্রে ১৭০ ঘোড়াঘাট- হিলি মহাসড়কে কাজের ধীরগতিতে, ভোগান্তি জনসাধারণ ২৮ বছর বয়সেই বিলাসবহুল বাড়ি ও কোটি কোটি টাকার সম্পত্তি এক মসজিদেই কেটে গেল জীবনের ৩৬টি বছর জামালপুরে জালিয়াতি করে প্রতিবন্ধী আদিবাসী নারীর জমি জবরদখলের অভিযোগ

নীলফামারীর পুকুরপাড়ে মিলল পরিত্যক্ত তাজা গ্রেনেড

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন, রংপুর 
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে একটি বসতবাড়ির পাশের পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। স্থানীয় এলাকায় গ্রেনেড উদ্ধারের ঘটনায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর থানার শ্বাসকান্দর ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায় র‌্যাব-১৩-এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় র‌্যাবের প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিমের সহায়তায় স্থানীয়দের উপস্থিতিতে একটি পুকুরের উত্তর অংশে তল্লাশি চালানো হয়।
র‌্যাব জানায়, ওই এলাকার মো. আলতাফের বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত পুকুরের উত্তর অংশে পরিত্যক্ত অবস্থায় কালো রঙের পুরাতন একটি তাজা ধাতব গ্রেনেড পাওয়া যায়। উদ্ধার হওয়া গ্রেনেডটির ওজন আনুমানিক ৪৫০ গ্রাম এবং দৈর্ঘ্য প্রায় ৫ ইঞ্চি।
তবে গ্রেনেডটি সেখানে কীভাবে এল, কে বা কারা এটি রেখে গেছে এবং কতদিন ধরে সেটি সেখানে পড়ে ছিল—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি র‌্যাব।
পরে উদ্ধারকৃত গ্রেনেডটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নম্বর ২৪৭, তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৬।
র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেনেড উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারসহ সমাজে অপরাধ ও সহিংসতা প্রতিরোধে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com