1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাইমা'র ছেলের বয়স এখন সতেরো বছর! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

রাইমা’র ছেলের বয়স এখন সতেরো বছর!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

টলি অভিনেতা – নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘হাওয়া বদল’ ছবিটি মুক্তি পেয়েছিল এক দশক আগে, ২০১৩ সালের মার্চে। সেই ছবির গল্পে অনেক বছর পর দেখা হয় দুই বন্ধুর। এক বন্ধু স্ত্রী, সন্তান আর বড় চাকরি নিয়ে আছে মহাসুখে। আরেক ব্যাচেলর বন্ধু আছে গানবাজনা আর প্রেমিকাদের নিয়ে মাস্তিতে। একদিন তারা দেখে, বদলে গেছে সব। যে ছিল জিৎ, সে হঠাৎ হয়ে যায় রাজ। আর রাজ বদলে হয়ে যায় জিৎ। কমেডি ঘরানার ওই ‘হাওয়া বদল’ তখনকার বেশ আলোচিত ছবি ছিল। টানা দশ বছর পর এটির সিক্যুয়েল নির্মাণে হাত দিয়েছেন পরমব্রত।

জানা গেছে, হাওয়া বদলের প্রথম পর্বে দুই বন্ধুর চরিত্রে ছিলেন পরমব্রত ও রুদ্রনীল ঘোষ। পরমব্রতের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন রাইমা সেন। ‘হাওয়া বদল ২’ এর সূত্র ধরে আবারও এক ফ্রেমে আসছেন তারা। এবারের গল্পের প্রেক্ষাপট লন্ডন। সেখানে জিৎ (পরমব্রত) ব্যবসা করতে গিয়ে দুর্নীতিতে ফেঁসে যায়। ফলে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জীবনযাপন করতে হচ্ছে তাকে।ঘটনাচক্রে সেখানে দেখা পায় পুরোনো বন্ধু রাজের (রুদ্রনীল)। লন্ডন ও কলকাতা মিলিয়ে গল্প হওয়ায় ছবিটির দুই অংশের শুটিং হবে দুই জায়গাতেই। সম্প্রতি এটির মহরত হয়েছে। কয়েক দিনের মধ্যে লন্ডনের উদ্দেশে উড়াল দেবেন পরম, রুদ্র, রাইমাসহ ছবিটির পুরো নির্মাণ টিম।

প্রথম হাওয়া বদলে পরম – রাইমা দম্পতির ছয় – সাত বছরের সন্তান ছিল। এত দিনে সেই সন্তান বড় হয়ে গেছে। ফলে ‘হাওয়া বদল ২’তে ১৭ বছর বয়সী এক ছেলের মা হিসেবে দেখা যাবে রাইমাকে। সাধারণত নায়িকারা পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করতে একটু কুণ্ঠাবোধ করেন। তাই রাইমা’র কাছে প্রশ্ন ছিল – তিনি কেনো এমন চরিত্রে অভিনয়ে রাজি হলেন ? উত্তরে মুনমুন তনয়া বলেন, আমার মনে হয় অভিনয়শিল্পীদের এমন কোনো শর্ত রাখা উচিত নয়। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করবো না – এই রকম কোনো ভাবনা আমার নেই। চরিত্রের গভীরতা থাকলে আমি অভিনয় করতে রাজি। তবে অনেকটা বেশি বয়সের চরিত্র হলে একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতাম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com