বোয়ালখালী( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার ৯৬ জন মৎস্য চাষিদের ৭৪০ কেজি পোনামাছ বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খীসা। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শিমুল বড়ুয়ার সভাপতিত্বে ও অফিস সহকারী মো. আবু নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. জহির উদ্দিন ভুঁইয়া, উপজেলা সহকারী প্রকৌশলী মো. ফারুক হোসেন ও মেরিন ফিশারীজ প্রজেক্টের রাশা আদে মোরসালিন।