1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগড়ে ‘টাকা দিলেই বন ধ্বংসের সুযোগ’—অভিযোগের কেন্দ্রে বনকর্মী হাসান পটিয়ায় লাকড়ি কুড়াতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এমপি রোকন উদ্দিন বাবুলের ব্যাখ্যা জোয়ারে ভেসে গেলো শতাধিক মহিষ… নতুন রূপে পর্যটন শিল্প: মো. সামীমুজ্জামানকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কৃষক কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করতে হবে : হুইপ আখতারুজ্জামান মিয়া বিচারকদের সুস্থতা নিশ্চিত করতে টেবিল টেনিস সেট ও ট্রেডমিল দিল বিসিসি ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবল বিতরণ বন্যাকবলিত এলাকায় মেরিনারদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা

মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা

reporter মোঃ সোহেল রানা
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

মহান মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে রাজশাহীর মোহনপুরে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় ‘মুক্তিযোদ্ধা মোহনপুর কমপ্লেক্স ভবন’-এ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মোহনপুর উপজেলা কমান্ডের উদ্যোগে এ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনাররুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর বিক্রম গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর অসামান্য অবদান ও বীরত্বগাথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশ ও জাতির জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের জন্য নিবেদিত একজন সাহসী যোদ্ধাকে হারিয়েছে জাতি। তাঁর আদর্শ, দেশপ্রেম ও বীরত্ব নতুন প্রজন্মকে সবসময় অনুপ্রেরণা জোগাবে।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন বলেন, ‘বীর বিক্রম গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী ও দক্ষ সংগঠক। ৭ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে তিনি অসীম সাহসিকতার সঙ্গে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অবদান বাংলাদেশের ইতিহাসে চিরদিন অম্লান হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা একজন বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। এবং মুক্তিযুদ্ধার ভাতা বৃদ্ধি বিষয়ে গুরুত্ব দেন।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক; বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, সদস্য, রাজশাহী জেলা কমিটি; বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সদস্য, রাজশাহী জেলা কমিটি; বীর মুক্তিযোদ্ধা মাইনুল ইসলাম, মোহনপুর উপজেলা; এবং সিদ্দিকুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার, মোহনপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com