চট্টগ্রামে বাঁশখালী উপজেলার প্রত্যন্ত গ্রামে মেরিনারদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রায় ১০ লক্ষ টাকার প্যাকেটজাত খাবার, বিশুদ্ধ পানি, নগদ অর্থ ও বিবিধ ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বাফওয়া উপ আঞ্চলিক শাখা শমশেরনগরের আয়োজনে উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেড় শতাধিক মানুষের মধ্যে প্যাকেটজাত খাবার সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বন্যার্তদের হাতে প্যাকেট তুলে দেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক চীপ ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী।এ সময় উপস্থিত ছিলেন মেরিনারদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক দুর্যোগের কঠিন সময়ে শিপিং কর্পোরেশন এবং মেরিনারদের সংগঠন সমূহ বরাবরের মতোই দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।