1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
​মুকসুদপুরে বসতবাড়িতে আগুন, সর্বস্ব হারিয়ে পথে দুই পরিবার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার ​মুকসুদপুরে বসতবাড়িতে আগুন, সর্বস্ব হারিয়ে পথে দুই পরিবার চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের জয় চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি সমাবেশ সাতক্ষীরায় মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদক জব্দ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের চারা বিতরণ

​মুকসুদপুরে বসতবাড়িতে আগুন, সর্বস্ব হারিয়ে পথে দুই পরিবার

reporter শরীফ কাইয়ূম, মুকসুদপুর 
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ২:৪২ অপরাহ্ণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ঘরে রাকা পেঁয়াজ ও পাট সহ সমস্ত মালামাল পুড়ে দুই পরিবারের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে না পেরে এখন সম্পূর্ণ নিঃস্ব ও সর্বস্বান্ত পরিবার দুটি।

সোমবার ( ১৭ আগষ্ট) সকাল ১০.৩০ মিনিটের দিকে উপজেলার বহুগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এ আগুন লাগার ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০.৩০ মিনিটির দিকে উপজেলার বহুগ্রামের তুষার বিশ্বাস এর ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশেই থাকা ছেলে সিমান্ত বিশ্বাস এর বসতঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুটি ঘরের মালামাল, আসবাবপত্র ও মজুদকৃত ফসল পেঁয়াজ, পাট কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
​ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুনে ঘরের প্রয়োজনীয় সব কাগজপত্র, জমানো টাকা ও জিনিসপত্র পুড়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে তাদের।
এ বিষয়ে ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য আশিস মজুমদার জানান, সকাল ১০.৩০ টার দিকে তুষার বিশ্বাসের ঘর থেকে আগুণের সুত্রপাত হয়, পরে আগুণ ছড়িয়ে পাশ্ববর্তী তার ছেলে সিমান্তের ঘরেও আগুন ধরে যায়। অনেক চেষ্টার পর গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে তাদের পুড়ে যাওয়া বসতঘর থেকে মালামাল আসবাপত্র কিছুই বের করা সম্ভব হয় নাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com