গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর বিওপি, জলপাইতলী বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ১৬,৩৫০ পিচ বাংলা মদ তৈরির বড়ি আটক করতে সক্ষম হয় বর্ডার গার্ড বাংলাদেশ ২৯ বিজিবি । আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ৩,৩৬,৪৫০/-( তিন লক্ষ ছত্রিশ হাজার চারশত পঞ্চাশ) টাকা।
ভবিষ্যতেও ২৯ বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।