1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার বাড়িতে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার বাড়িতে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ণ

দিলোয়ার হোসেন মাসুম, কিশোরগঞ্জ :  মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে ছেলে বাড়ি আসবে, সেই স্বপ্ন পূরণ করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মোঃ মাজহারুল ইসলাম নামের (২৬) এক যুবক। তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের ফকির বাড়ির নুরুল ইসলামের ছেলে।
রবিবার, ১০ নভেম্বর বিকাল ৫ টার দিকে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে বাড়িতে আসেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, নুরুল ইসলাম ও রাজিয়া বেগম দম্পত্তির ৬ ছেলে-মেয়ের মধ্যে মাজহারুল ইসলাম দ্বিতীয় । মাজহারুল ১২ বছর মালয়েশিয়া প্রবাস জীবন কাটিয়ে মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন।
তার বড় ভাই আনসারুল ইসলাম বলেন,আমার ভাই এতো বছর পর বাড়ি আসবে, হেলিকপ্টারে যেন বাড়ি আসে, এটা মায়ের স্বপ্ন ছিলো। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।
আবেগ আপ্লূত হয়ে মা রাজিয়া বেগমকে দেখা যায় ফুলের তোড়া দিয়ে ছেলেকে বরণ করতে। তিনি বলেন,আমি অত্যন্ত খুশি হয়েছি। এতো বছর পর আমার ছেলে বাড়ি ফিরেছে হেলিকপ্টার করে। এতে,আমার ইচ্ছা পূরণ হয়েছে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com