1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন ফুলপুরে মাদকবিরোধী বার্তা নিয়ে বিবাহিত-অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গনি চৌধুরী দোয়েল যেন স্বপ্নে ঘেরা অতীত: হালুয়াঘাটের গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি নীলফামারীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরন ২ দশকে অবকাঠামোর পরিবর্তন হলেও বদলায়নি ছিন্নমূলের ভাগ্য: সরকারি ঘর পেয়েছিল কারা? বিরলে অবৈধ ড্রাম ট্রাকে বালু পরিবহন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা স্পার আড়ালে মাদক ও অনৈতিকতা: গুলশান-বনানীতে অভিযোগের পাহাড় দৈনিক ঘোষণা’র ২০২৬ কতৃক সামাজ সেবায় অবদান রাখায় সমাজ কর্মী মো:সাইদুল ইসলাম সম্মাননা লাভ করেন, বিরলে জন্মাষ্টমী উদযাপনে ৫১ সদস্যের কমিটি গঠন

মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা

reporter নুরুল আমিন পলাশ কয়রা (খুলনা)
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’-এই মানবিক বার্তাকে সামনে রেখে খুলনার পাইকগাছায় অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে প্রেসক্লাব পাইকগাছা। সংগঠনের উদ্যোগে ওই বৃদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃদ্ধার হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম ও মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য মো. নুরুল আমিন পলাশ, মো. আওছাফুর রহমান, মো. আব্দুর রশিদ সানা ও মো. জিনারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক মো. শাহাদাৎ হোসাইন, মো. শামীম হোসেন ও মোঃ সাইফুল্লাহ ইসলাম উপস্থিত ছিলেন।

ক্লাবের নেতৃবৃন্দ বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও সামাজিক দায়বদ্ধতার অংশ। মানবিকতার জায়গা থেকে অসহায় মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের সকলের দায়িত্ব।

তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com