1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
স্পার আড়ালে মাদক ও অনৈতিকতা: গুলশান-বনানীতে অভিযোগের পাহাড় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হালুয়াঘাটে ঐতিহ্যবাহী তাঁত শিল্প পুনরুজ্জীবনে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ মঠবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা,নারী যাত্রী গ্রেপ্তার চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যুর জের,প্রশাসনের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন শ্রীনগরের বাঘড়ায় মাদক, জুয়া ও নারী ও শিশু নির্যাতন অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা  গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন ফুলপুরে মাদকবিরোধী বার্তা নিয়ে বিবাহিত-অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ সাংবাদিকদের সুরক্ষা না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হবে: কাদের গনি চৌধুরী দোয়েল যেন স্বপ্নে ঘেরা অতীত: হালুয়াঘাটের গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি

স্পার আড়ালে মাদক ও অনৈতিকতা: গুলশান-বনানীতে অভিযোগের পাহাড়

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ

রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানীতে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কার্যকলাপ, মাদক কারবার ও অসামাজিক কাজের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি ধারাবাহিক অভিযানে শতাধিক ব্যক্তিকে গ্রেফতারের পর এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, গুলশান-১, গুলশান-২ ও বনানীর বিভিন্ন সড়ক ও বাণিজ্যিক ভবনে অর্ধশতাধিক স্পা সেন্টার দীর্ঘদিন ধরে চলছে। এর অনেকগুলোরই দৃশ্যমান সাইনবোর্ড নেই। বাইরে থেকে সাধারণ প্রতিষ্ঠান মনে হলেও ভেতরে অনৈতিক কর্মকাণ্ড চলে বলে তাদের দাবি।
অভিযোগের তীর যাদের দিকে অনুসন্ধানে জানা গেছে,- বনানীর একটি বহুতল ভবনের ৭ম তলা: শাওন নামের এক ব্যক্তি স্পা পরিচালনা করেন বলে স্থানীয়দের অভিযোগ। যোগাযোগ করা হলে তিনি ফোন কেটে দেন।- গুলশান-২ গোলচত্বর সংলগ্ন: রত্না নামের এক নারী স্পা পরিচালনা করেন বলে জানা গেছে। তিনি অনৈতিকতার অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।
– বনানী কবরস্থান সংলগ্ন: শহীদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একই ধরনের অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, কিছু স্পা এজেন্ট নিয়োগ করে সোশ্যাল মিডিয়া ও ফোনের মাধ্যমে গ্রাহক সংগ্রহ করে। ঘণ্টাভিত্তিক ‘বিশেষ সেবার’ জন্য ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।
কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেছেন, প্রভাবশালী মহল ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্যের সহযোগিতায় এসব প্রতিষ্ঠান টিকে আছে। তবে এই অভিযোগের পক্ষে স্বাধীন কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।
ডিএমপির বড় অভিযান, মামলা আদালতে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশ গুলশান-বনানীর বিভিন্ন স্পায় অভিযান চালায়।
গুলশান-২ এর একটি স্পা থেকে ১৯ নারী ও ৩ পুরুষসহ ২ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া গুলশানের আরও দুটি স্পা থেকে ২৯ নারী ও ২৪ পুরুষসহ ৫৩ জনকে আটক করা হয়। সব মিলিয়ে শতাধিক ব্যক্তি গ্রেফতার।
আটকদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং অসামাজিক কার্যকলাপ নিরোধ আইন এ মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, “অভিজাত আবাসিক এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্পা সেন্টারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত তদারকি আরও জোরদার হবে।”
স্থানীয়দের প্রত্যাশা ,এলাকাবাসী বলছেন, সাময়িক অভিযানে কাজ হবে না। নিয়মিত নজরদারি ও কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে গুলশান-বনানীর বিতর্কিত স্পা ব্যবসা বন্ধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com