1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
হালুয়াঘাটে ঐতিহ্যবাহী তাঁত শিল্প পুনরুজ্জীবনে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দেশীয় পণ্যের বিশাল সমাহারে চট্টগ্রামে জমজমাট মেলা মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে -ছারছীনার পীর ছাহেব দীর্ঘ প্রতীক্ষার অবসান, রত্নাই সেতু উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী দুলু খুলনায় মাদক বিক্রির ১১৭ স্পটের তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হালুয়াঘাটে ঐতিহ্যবাহী তাঁত শিল্প পুনরুজ্জীবনে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ মঠবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সৈয়দপুরে বাসের লকারে ২৪ কেজি গাঁজা,নারী যাত্রী গ্রেপ্তার চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যুর জের,প্রশাসনের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিক সুমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন শ্রীনগরের বাঘড়ায় মাদক, জুয়া ও নারী ও শিশু নির্যাতন অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা 

হালুয়াঘাটে ঐতিহ্যবাহী তাঁত শিল্প পুনরুজ্জীবনে উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

reporter ​ফারুক হোসেন,হালুয়াঘাট ময়মনসিংহ
calendar প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাটের বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে ফিরিয়ে আনতে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ শিল্পের প্রসারে ‘জয়রামকুড়া & মনিকুড়া’ নামে বিশেষ পোশাকের ব্র্যান্ডিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।

​উপজেলা প্রশাসন ফয়সাল আহমেদ এর এই মেগা পরিকল্পনার ফলে এ অঞ্চলের বহু বেকার নারী-পুরুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি দেশীয় পোশাকে নিজস্ব কৃষ্টি ও ঐতিহ্য বজায় রেখে অর্থ উপার্জনের স্থায়ী উৎস তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

​হালুয়াঘাটের আদিবাসী ও স্থানীয় তাঁতিদের নিপুণ হাতে বোনা পোশাক এতদিন বাজারজাতকরণের অভাবে অবহেলিত ছিল। এই নতুন ব্র্যান্ডিংয়ের মাধ্যমে পোশাকগুলো জাতীয় ও আন্তর্জাতিক বাজারে স্বনামধণে স্থান করে নেওয়ার সুযোগ পাবে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তাঁতিদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য উন্নত প্রশিক্ষণ, আধুনিক যন্ত্রপাতির সংস্থান এবং প্রস্তুতকৃত পণ্য সরাসরি বিক্রয়ের জন্য উপযুক্ত বিপণন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।​স্থানীয় বাসিন্দা ও প্রান্তিক তাঁতিরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “নিজস্ব ব্র্যান্ড পাওয়ায় আমাদের তৈরি পণ্যের সঠিক মূল্য পাব এবং এলাকার অনেক বেকার মানুষের কাজের সুযোগ তৈরি হবে।”​প্রশাসনের এ সময়োপযোগী পদেক্ষেপ হালুয়াঘাটের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সুশীল সমাজ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com