1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
“মাদকের ব্যাপারে কোনো সুপারিশ চলবে না, বিএনপির হলেও শাস্তি আরও বেশি হবে” — এমপি মাহমুদুল হক রুবেল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

“মাদকের ব্যাপারে কোনো সুপারিশ চলবে না, বিএনপির হলেও শাস্তি আরও বেশি হবে” — এমপি মাহমুদুল হক রুবেল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ

ঝিনাইগাতী, শেরপুর | ২১ জুলাই ২০২৬ (মঙ্গলবার)
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, “মাদকের ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। সেটা যেই হোক না কেন। বিএনপির হলেও শাস্তি আরও বেশি হবে।”
মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমপি মাহমুদুল হক রুবেল বলেন, মাদক সমাজের জন্য একটি বড় হুমকি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা প্রভাব এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে না।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং জনগণের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com