1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক সভা বকশীগঞ্জে পানি নিষ্কাশনের অভাবে ৫ হাজার একর জমি পানির নিচে: সরেজমিনে বিএনপি নেতা শাকিল হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থদের মাঝে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড, মেয়ের পিতাকে অর্থদণ্ড পিতার স্বপ্ন পূরণে আইসিইউ উদ্বোধন করলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা খুলনা – কালিয়া সড়কে ট্রাক চাপায় পিস্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি নীতিমালার লঙ্ঘন করে ফ্যাসিস্টের দোসর পেলো প্রাথমিক শিক্ষা পদক-ফলাফলে নেই ডিজির স্বাক্ষর মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার

ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

reporter সেকান্দর আলী, (ময়মনসিংহ)
calendar প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ

ময়মনসিংহ মুক্ত দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহে প্রস্তুতিকমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে দপ্তর কার্যালয়ের সম্মেলন কক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মুফিদুল আলম।

১০ই ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ ছোট বাজার হতে র‍্যালির আয়োজন করা হবে এবং এ দিবস উপলক্ষ্যে টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।  ১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ থানা ঘাট বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ এবং এ দিবস উপলক্ষ্যে বেলা ১১.০০ টায় আলোচনা সভা সভা অনুষ্ঠিত হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে বিজয় স্তম্ভতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন এবং সরকারি-বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। এছাড়াও এই দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হবে।

বেলা ১. 00 ঘটিকায় ময়মনসিংহ তারেক স্মৃতি অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা ও উপজেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা সহ সকল ধর্মীয় উপাসনালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

এছাড়াও এই দিবস উপলক্ষ্যে বৈশাখী মঞ্চে তিন দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হবে এবং শিশুদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা ভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এক প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হবে এবং জেলার হাসপাতাল, এতিমখানা, জেলখানা গুলোতে বিশেষ খাবারের আয়োজন ও পর্যটন কেন্দ্রগুলো উন্মুক্ত করে দেয়া হবে ।একই সাথে শহরের বিভিন্ন মোড়ে মুক্তিযোদ্ধ বিষয়ক বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হবে।

সভাপতি বক্তব্য বলেন, আসন্ন দিবসগুলো আমাদের বাঙালির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিবসগুলো যাতে আমরা সঠিক মর্যাদাপূর্ণভাবে পালন করতে পারি এবং সকলেই নিজের দায়িত্ববোধ থেকে অংশগ্রহণ করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার, সিভিল সার্জন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com