তুমি চলে গেলে আসবে ফিরে
বসে আছি আড়িয়াল খাঁ তীরে,
কখন তোমার আসবে তরী
লোকজনতার ভিড়ে।
নদীর জলে তুফান রে ভাই
আকাশ ভরা মেঘ,
বৃষ্টি ঝরা দুপুর বেলা
ভিজে ভিজে শেষ।
যখন তুমি আসবে ফিরে
সঙ্গে নিয়ে যাব,
আসুক যত ঝড় তুফান
আসুক যত বাদল।
বাদল-ঝরা আকাশ রে ভাই
মেঘ গুর গুর করে,
হঠাৎ হঠাৎ বিজলী বাতি
জলে আর নিভে।
তুমি চলে গেলে আসবে ফিরে
বসে আছি আড়িয়াল খাঁ তীরে,
কখন তোমার আসবে তরী
লোকজনতার ভিড়ে।
বসে বসে গেল বেলা
আসলো না আর তরী,
সন্ধ্যা হলো ঘড়ির কাটায়
গুনগুনিয়ে বলি।
সন্ধ্যা হলো আধার নামে
জোনাকির দল,
ছুটছে ওরা আপন মনে
পাইনা দেখা তোমার।