1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ভারতে শাহরুখ খান ও সেক্স বেশি বিক্রি হয়: রাজ কুন্দ্রা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

ভারতে শাহরুখ খান ও সেক্স বেশি বিক্রি হয়: রাজ কুন্দ্রা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৩, ৪:২৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। ২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হন তিনি। পরবর্তীতে জামিনে মুক্তি পান। এরপর থেকে মুখোশ পরে বাইরে ঘুরে বেড়ান তিনি। রেস্তোরাঁ থেকে দিওয়ালি পার্টি সব জায়গায় নানারকম মুখোশ পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।

অবশেষে মুখোশ খুলে প্রকাশ্যে এলেন রাজ কুন্দ্রা। মুখোশ খোলার পর তার মুখ দিয়ে বেরিয়ে আসে বিস্ফোরক মন্তব্য। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, ভারতে এবং বলিউডে কোন জিনিস বেশি বিক্রি হয় তা নিয়ে মন্তব্য করেন রাজ কুন্দ্র। তার ভাষায়, ‘বলিউড এবং দেশে মাত্র দুটো জিনিস বেশি বিক্রি হয়। তা হলো— শাহরুখ খান ও সেক্স।

পর্নোগ্রাফি মামলায় ৬৩ দিন কারাবন্দি ছিলেন শিল্পার বর রাজ কুন্দ্রা। জেল-জীবনের সেই কাহিনি এবার রুপালি পর্দায় আসছে। সিনেমার নাম রেখেছেন ‘ইউটি ৬৯’। এ সিনেমার ট্রেইলার প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন। সেখানেই এই মন্তব্য করেন রাজ কুন্দ্রা।

সিনেমার ট্রেইলারে ধরা দিয়েছে শিল্পার বরের জেলের আন্ডার ট্রায়াল অর্থাৎ বিচারাধীন কয়েদি হয়ে উঠার ঝলক। এতদিন সিনেমার পর্দায় জেলের অন্দরমহল দেখেছেন রাজ। কিন্তু বাস্তবে সেই ছবিটা দেখে শিউরে উঠেছেন তিনি নিজেও। প্রতিনিয়ম জেলের অন্যান্য বন্দিদের কটূক্তি, স্ত্রীর নামে অশ্লীল কথা শুনতে হয়েছে তাকে।

কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাজ কুন্দ্রা। অনুরোধ করে তিনি বলেন, ‘আমার স্ত্রী, সন্তান, পরিবারকে কিছু বলবেন না। ওদের তো কোনো দোষ নেই; যা বলার আমাকে বলুন।

গত বছরের ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ— তিনি পর্নো তৈরি করে তা বিভিন্ন অ্যাপে প্রচার করতেন। ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের ৪২০ (প্রতারণা), ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যদিও নিজেকে নির্দোষ দাবি করে আসছেন রাজ কুন্দ্রা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com