1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন  কালুরঘাট বাসের নৈরাজ্য : ট্রাফিক ব্যবস্থার সংকট ও বাসস্টেশনের অব্যবস্থা পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে,নীলফামারীর কিশোরগঞ্জে শিশুসহ নিহত ২ ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক বরিশালের কাউনিয়াথানার শায়েস্তাবাদ খেয়াঘাট সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা প্রেমের টানে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রী: বাড়িতে তালা ঝুলিয়ে পলাতক পরিবার

ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক

reporter আরিফ রব্বানী ,ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ

ময়মনসিংহ সদর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১২ নং ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থন প্রত্যাশী,কোতোয়ালী বিএনপির সাবেক সদস্য জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক করেছেন স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা।

গত বুধবার বিকেলে ইউনিয়নের ভাবখালী কচুয়ার পাড় নাজিম সরকারের বাড়ীতে স্থানীয় কোরবান আলী সরকারের বাড়ী,সোবান সরকারের বাড়ী, জলিল মেম্বারের বাড়,মোতালেবের বাড়ী,ধনমন্ডলের বাড়ী,মাথালিয়া বাড়ীসহ কয়েক বাড়ীর প্রায় ৫শতাধিক নারী-পুরুষ গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ উঠান বৈঠকে অংশ গ্রহণ করেন। বৈঠকে দলমত নির্বিশেষে ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা চেয়ারম্যান প্রার্থী হিসাবে রফিকুল আলম শামীমকে সমর্থন করেন।

বৈঠকে বক্তারা বলেন,শামীম একজন ভালো ছেলে। তিনি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তাহলে ভাবখালী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে সক্ষম হবেন। আপনারা জানেন শানীম বিভিন্ন দুর্যোগের সময় মানুষের ঘরে ঘরে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ টাকা পৌঁছে দিয়েছে। কেউ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়ায় এবং সাধ্যমত সাহায্য সহযোগিতা করে। তাই শামীমকে নির্বাচিত করতে পারলে এই ইউনিয়নে অনেক উন্নয়ন হবে। তারা আরো বলেন- বিগত দিনে ভাবখালী গ্রামে উপযুক্ত প্রার্থী না থাকায় ভাবখালীতে চেয়ারম্যান রাখা যায়নি, চুড়খাই গ্রামে বার-বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমাদের ভাবখালী গ্রামে কোন উন্নয়ন হয়নি। আমরা উন্নয়ন বঞ্চিত হয়েছি। এবার আমরা শামীমকে নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাকে নির্বাচিত করবো।

এসময় উঠান বৈঠকে আসা লোকজন হাত উঁচু করে শামীমের পাশে থাকবে বলে অঙ্গীকার করেন।

এসময়ে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীম বলেন,”আমি এই এলাকার ছেলে। শহরে বড় হলেও ইতিমধ্যে নানা সামাজিক মূলক কর্মকাণ্ড করেছি। এর পাশাপাশি যদি আপনাদের দোয়া ও সমর্থন পেয়ে এই ওয়ার্ডে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা রাখতে পারবো বলে আমার ধীর বিশ্বাস। মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব মডেল ওয়ার্ড গড়ে তুলতে কাজ করে যাবো। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে ইনশাআল্লাহ।

এসময় তিনি আরও উল্লেখ করেন, আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে আমাদের উন্নয়নবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আগামী দিনে ভাবখালী ইউনিয়নের উন্নয়নকে আরও টেকসই, স্থায়িত্বশীল, দৃশ্যমান ও গণমুখী করতে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি দলীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com