1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভাবখালীতে বিএনপি নেতা শামীমের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুর রামগতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযানে বন বিভাগের অংশগ্রহণ ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ভাবখালীতে বিএনপি নেতা শামীমের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ জুন, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ

ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে দলটির নেতাকর্মীরা। রবিবার (৩১মে) বাদ আছর এই উপলক্ষে ইউনিয়নের সিডষ্টোর এলাকায় ভাবখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহানগর বিএনপির সদস্য ও ভাবখালী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের উদ্যোগে ও তরুণ বিএনপি নেতা সুমন এর ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য রফিকুল আলম শামীম বলেন, শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ সময় তিনি শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে-ভাবখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ফারুক হোসাইন,আব্দুল মোমেন প্রমূখ বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলে মোনাজাত করেন সিডষ্টোর মোড় জামে মসজিদের মুয়াজ্জিন হুসেন আলী।

এতে ভাবখালী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com