1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বোয়ালখালীতে শেখ হাসিনার শাস্তির দাবিতে যুবদলের অবস্থান কর্মসূচি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

বোয়ালখালীতে শেখ হাসিনার শাস্তির দাবিতে যুবদলের অবস্থান কর্মসূচি

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলার গোমদণ্ডী ফুলতলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যােগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে বোয়ালখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা।

এদিন বিকেল ৩টায় উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম ইকবালের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ চেয়ারম্যান, আলহাজ্ব মোহাম্মদ ইউনুস চৌধুরী, মজিবত উল্লাহ মজু, এসএম ইকবাল পাশা, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এম এ মঞ্জুর,আজাদ খান,কুসুম খান, ইস্কান্দর মির্জা,বখতিয়ার উদ্দিন মেম্বার,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর,সহ-সভাপতি এস এম জসীমউদ্দীন মেম্বার,আব্দুল আলম নীরব,মোঃ নুরুল আবসার,মোঃ শহিদুল ইসলাম,সাইমুল করিম সুমন, প্রমুখ নেতৃবৃন্দ।

এতে বক্তারা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।  ছাত্র-জনতার এ অর্জন কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, সেজন্য বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com