1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বি কে নগর ইউনিয়ন বেহাল সড়ক সংস্কারে নিজ উদ্যোগে এগিয়ে এলেন জাহিদ মাদবর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাজিরহাট ফের মাদকের ছায়া। অভিযানের পরেও কারা চালাচ্ছে মাদক কারবার উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ২১ জন জিপিএ-৫ পেয়েছে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বদলে যাচ্ছে বিয়ানীবাজারের তিলপাড়া ইউপির নাম মাতামুহুরীতে অবৈধ বালু উত্তোলন, তরছঘাটে সেলোমেশিন গুঁড়িয়ে দিল প্রশাসন কাঁচপুর রাজস্ব সার্কেল এসিল্যান্ড কার্যালয়ে সেবাপ্রার্থীদের ভোগান্তির অভিযোগ: অতিরিক্ত অর্থ আদায়, দীর্ঘসূত্রতা ও অনিয়মের অভিযোগ বি কে নগর ইউনিয়ন বেহাল সড়ক সংস্কারে নিজ উদ্যোগে এগিয়ে এলেন জাহিদ মাদবর সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ তজুমদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত। বরিশাল সিটির প্রথম নারী প্রশাসক বিলকিস জাহান শিরিনের জন্মদিন আজ মানিকগঞ্জে ছয় শিক্ষকের ৫ পরিক্ষার্থী, তবুও ফেল ৪ জন

বি কে নগর ইউনিয়ন বেহাল সড়ক সংস্কারে নিজ উদ্যোগে এগিয়ে এলেন জাহিদ মাদবর

reporter মো সালমান রহমান
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকনগর ইউনিয়নের ছোবান্দি মাদবরকান্দি ৭ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই সড়কগুলো কাদাময় ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন সাবেক ইউপি সদস্য শিল্পী আক্তারের ছেলে মো. জাহিদ মাদবর। কয়েকজনের সহযোগিতা নিয়ে তিনি নিজ অর্থায়নে সড়কটির সংস্কারকাজ শুরু করেছেন। এলাকার মানুষের চলাচলের সুবিধার কথা চিন্তা করে নিজের সামর্থ্য অনুযায়ী তিনি এ উদ্যোগ নিয়েছেন।
এর আগে একই এলাকার মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত মো. জামাল শিকদারের অর্থায়নে সড়কের একটি অংশ চলাচলের উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে স্থায়ীভাবে সড়কের দুর্ভোগ নিরসনে এখনো প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাইঈ মোহাম্মদ আছলাম এমপি কিছুদিন আগে সড়কটি ইটের সলিং করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে এখনো পর্যন্ত সেই কাজ বাস্তবায়ন না হওয়ায় এলাকাবাসীর মধ্যে হতাশা রয়েছে।
স্থানীয়দের দাবি, সাময়িক মেরামতের পরিবর্তে দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার ও ইটের সলিংয়ের কাজ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন হাজার হাজার মানুষ।
এদিকে নিজের সামর্থ্যের মধ্যে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় জাহিদ মাদবরের প্রশংসা করেছেন স্থানীয়রা। তাদের মতে, বয়সে বা পদে বড় না হলেও এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা থাকলে ছোট উদ্যোগও বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
স্থানীয়দের প্রত্যাশা, জাহিদ মাদবরের এই উদ্যোগকে সামনে রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এগিয়ে এসে সড়কটির স্থায়ী সংস্কারের ব্যবস্থা করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com