1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বদরগঞ্জে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বদরগঞ্জে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক

reporter কুলসুম আক্তার সাথী 
calendar প্রকাশিত: ১১ মে, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ

রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের গাছুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গত শনিবার (৯ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুই কিশোরকে আটক করা হয়।
আটকরা হলেন গাছুয়াপাড়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে মুরাদ হোসেন এবং একই ইউনিয়নের জাঙ্গলপাড়া গ্রামের নূর আলমের ছেলে আরিফ বাবু।
পুলিশ জানায়, আটক দুইজনের দেহ তল্লাশি করে তাদের প্যান্টের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com