1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ায় স্কুলছাত্র তামিমকে যে কারণে খুন করা হয়, আসামি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও কাউছার হামিদ কে উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ সিলেটে জমি বিরোধে যুবক হত্যা: ৯ জনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাঁশখালীবাসীর জন্য বিদায়ী পোস্ট চার বছরের নির্মাণ, দুই দিনে ধস, জাইকার অর্থায়নে ৪ কোটি টাকা জলে বি কে নগর ইউনিয়ন জব্বার মাদবর বাড়ির ছাদের উপরে পানির টাংকি ককটেল বিস্ফোরণ হয়েছে পরীক্ষায় মায়ের নিশ্চিন্ত মনোযোগ, পরীক্ষার্থীর শিশুকে কোলে নিলেন এসিল্যান্ড! হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন

বগুড়ায় স্কুলছাত্র তামিমকে যে কারণে খুন করা হয়, আসামি গ্রেফতার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ণ

মো:মেহেদী হাসান, বগুড়া: বগুড়ায় শুক্রবার ভোর রাত ৪টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও শেরপুর থানার যৌথ অভিযানে উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের আব্দুল মান্নানের পুকুর পাড় থেকে স্কুলছাত্র তামিম (১৩) হত্যার সাথে জড়িত মূল আসামিকে গ্রেফতার করেছে বগুড়া পুলিশ।

গ্রেফতারকৃত আসামী হলেন- শেরপুর উপজেলার দক্ষিণ আমইন গ্রামের মোঃ খাদেমুল ইসলামের ছেলে মোঃ এমদাদুল হক (২২)।সে মান্নানের পুকুর ও গরুর খামার দেখাশোনার কাজ করতো। শুক্রবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে নবাগত পুলিশ সুপার জাকির হাসান এ তথ্য জানান।
এসময় হত্যাকান্ডে ব্যবহৃত ১টি চটের বস্তা, গরু বাঁধার রশি, ১টি স্যান্ডেল, ১টি বেডসিট ও প্লাস্টিকের ড্রাম কেটে বানানো নৌকা উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দক্ষিণ আমইন গ্রামের একটি জলাশয়ে ভাসমান অবস্থায় বস্তাবন্দি স্কুলছাত্র তামিমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত তামিম একই গ্রামের মো. মুকুল আকন্দের ছেলে। সে স্থানীয় কেল্লা বাজারস্থ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর ছাত্র। এঘটনায় তামিমের মা মোছাঃ সুফিয়া খাতুন শেরপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন।

পুলিশ সুপার জাকির হাসান জানান, প্রাথমিক জিজ্ঞসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে মান্নানের পুকুর ও গরুর খামার দেখাশোনার কাজ করতো। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে তামিম পুকুর পাড়ের ঘর থেকে মাছের কিছু খাবার নেয়। এসময় এমদাদুল তাকে দেখে ফেলে এবং তামিমকে তার সাথে খারাপ কাজ করতে বলে। তামিম তার প্রস্তাবে রাজি না হওয়ায় এমদাদুল তামিমকে মালিকের কাছে ধরিয়ে দিবে বলে ভয় দেখায়। তামিম ভীত হয়ে আসামীর প্রস্তাবে রাজী হয়। তখন আসামী তামিমকে পুকুর পাড়ের একটি ঘরে নিয়ে যায় এবং তামিম এর সাথে সংগমের ফলে তার মলদার ফেটে যায়। এসময় তামিম কান্নাকাটি ও চিৎকার শুরু করলে আসামি এমদাদুল হক দুই হাত দিয়ে তামিম এর গলা চেপে ধরে। একপর্যায়ে তামিমের গলাই রশি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে আসামি এমদাদুল হক ঘরে থাকা পাটের বস্তার মধো তামিম এর লাশ ভরে প্লাস্টিকের ড্রামের তৈরী নৌকায় তুলে পাশের পুকুরের মাঝখানে ফেলে দেয়।
তিনি আরো জানান, হত্যাকান্ডের সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

গত বুধবার সকালে স্কুললছাত্র তামিম বাড়ি থেকে বের হয়। এরপর বাড়ি ফিরেনি। পরিবারের সদস্যরা সব জায়গায় খোঁজাখুঁজি করেন। কিন্তু তার সন্ধ্যান মেলেনি। পরে ওইদিন রাতেই ছেলে নিখোঁজ হয়েছে-মর্মে পরিবারের পক্ষ থেকে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এদিকে নিখোঁজ হওয়ার চব্বিশ ঘন্টা পরই বৃহস্পতিবার সকাল সাতটার দিকে দক্ষিণ আমইন গ্রামস্থ আব্দুল হান্নান হাজীর মালিকানাধীন জলাশয়ে বস্তাবন্দি অবস্থায় তামিমের লাশটি উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিগ্ধ আকতার, আব্দুর রশিদ, সুমন রঞ্জন সরকার,মোতাহার হোসেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোস্তাফিজ হাসান, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com