1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ফিল্ম আর্কাইভে দুই দিনব্যাপী 'শান্তি চলচ্চিত্র উৎসব' - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন ৪ দফা দাবিতে ইস্টার্ন রিফাইনারি শ্রমিকদের টানা বিক্ষোভ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিশুশ্রম থেকে শিশুদের দুরে রাখা বড় চ্যালেঞ্জ : আব্দুল্লাহ হারুন

ফিল্ম আর্কাইভে দুই দিনব্যাপী ‘শান্তি চলচ্চিত্র উৎসব’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৩, ২:৫৩ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

সৃজনশীল তরুণ চলচ্চিত্র নির্মাতাদের অংশগ্রহণে সহনশীল, সংহত ও শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে আয়োজন করা হচ্ছে, ‘শান্তি চলচ্চিত্র উৎসব-২০২৩’। আগামী ২৮ ও ২৯ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে শনিবার বিকাল ৩টায় এ উৎসবের উদ্বোধন করবেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাস্থ রয়েল নরওজিয়ান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন সিলজে ফাইনস ওয়ান্নেবো ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও অ্যাক্টেভিস্ট মানজারে হাসিন মুরাদ, বিশিষ্ট অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী ও ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের সভাপতি শীপা হাফিজা ।

দুই দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে তরুণ নির্মাতাদের ৬৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রর্দশনের পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় শিল্প, গণমাধ্যম, চলচ্চিত্রের ভূমিকা বিষয়ে একাধিক কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হবে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করতে উৎসবের দ্বিতীয় দিনে সাতটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। সবার জন্য উন্মুক্ত এ আয়োজন চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ঢাকাস্থ রয়েল নরওয়েজিয়ান দূতাবাস সহযোগিতায়, ফিল্মস ফর পিস ফাউন্ডেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাইভার্সিটি ফর পিস এবং ইউএনডিপি বাংলাদেশ, যৌথভাবে এ আয়োজন করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com