1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
"ফলের মজা" জামান ভূঁইয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দৌলতপুরে বাজারে মারামারিতে সাবেক মেম্বারসহ আহত ২, ঢামেকে রেফার চকরিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বরাদ্দকৃত অর্থ অসহায়, দরিদ্র ও রোগীদের মাঝে বিতরণ ছাতকে বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনে সড়ক অবরোধ, চাঁদা দাবির অভিযোগে একজন লাঞ্ছিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা চাঁদাবাজির অভিযোগ মিথ্যা দাবি করে লেগুনা মালিক-শ্রমিকদের মানববন্ধন পৌর নির্বাচনে ভোটারদের মন জয়ে দিনরাত কাজ করছেন আলোচিত মুখ কাইয়ূম মুন্সি কাশিয়ানীতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চান রাসেল আহমেদ মাসুদ ডিআইইউ ল’ইয়ার্স এসোসিয়েশন,গাজীপুর বারের নব-নির্বাচিত সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এড. এম আর দীপু কাজিরহাট জমি সংক্রান্তবিরোধের জেরে ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত যখম।গ্রেফতার ২

“ফলের মজা” জামান ভূঁইয়া

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

জাতীয় ফল কাঁঠাল খাইলে
বাড়ে দেহে শক্তি ,
আমে আছে প্রচুর ভিটামিন
তাই তাতে ভক্তি ।

জাম খাইলে ভারে দেহে
অনেক অনেক রক্ত ,
কাঁচা পেয়ারা খাইলে পরে
দাঁত হয় শক্ত ।

আনারসে রসে ভরা
সারে সর্দি জ্বর ,
তারপরে খাইলে মধু
মর তবে মর ।

আপেল খেলে দেহ থেকে
দূর করবে রোগ ,
আনার আঙ্গুর বেশি খেলে
শক্তি হবে যোগ ।

ভিটামিন সি পাইতে
খাবেন বেশি কুল ,
কিডনি রোগীর খাওয়া নিষেধ
কামরাঙার জুল ।

তাল খাবেন ভাদ্র মাসে
পাবেন দেহে বল ,
ফল খাওয়ার পরে কিন্তু
কেউ খাবেনা জল ।

কাঁচা পেঁপে খাবেন বেশি
পেট থাকবে ভালো ,
পেট ভালো থাকলে সবার
দেহ হবেনা কালো ।

একেক ফলের একেক গুন
আল্লাহ দিলেন ভরে ,
পুষ্টি দেহে ভাড়াতে হলে
কলা রাখবেন ঘরে ।

কত রকম ফল আল্লাহ
দিলেন ভবের মাঝে ,
খাবেন সবাই ফলফলারী
সকাল দুপুর সাঁজে ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com