1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এম এ হান্নানের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়া পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ও উদ্বোধন দিনাজপুরকে হারিয়ে কক্সবাজারের জয়, শ্রেষ্ঠ বিতার্কিক সাংবাদিক কন্যা সোহানা কবির ভেড়ামারা মহিলা সরকারি কলেজ এ নতুন অধ্যক্ষ যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান স্বাধীনতার ৫৩বছর পর দুর্গম পাহাড়ে শিক্ষার আলোঃ স্বেচ্ছাশ্রমে চলতে পাঠদান,জাতীয়করণের দাবি স্থানীয়দের ফুলে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হলো অবসরপ্রাপ্ত শিক্ষককে বিরলে অপরাধ দমনে পুলিশের অভাবনীয় সাফল্য: ধরাশায়ী ঘাতকরা, মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এম এ হান্নানের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময়

reporter মনির হোসেন, খাগড়াছড়ি
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ

ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে ফরিদগঞ্জের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান সাহেব উপস্থিত ছিলেন।

এ সময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। আলোচনায় এলাকার উন্নয়ন, জনস্বার্থ এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে।

আলহাজ্ব এম এ হান্নান বলেন, ফরিদগঞ্জের সাংবাদিক সমাজ সবসময় মানুষের কথা, এলাকার উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সাংবাদিকদের আন্তরিকতা ও ভালোবাসা তাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, জনগণ, সাংবাদিক সমাজ এবং সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতায় প্রিয় ফরিদগঞ্জকে একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নান ফরিদগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “ইনশাআল্লাহ, জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com