নারায়ণগঞ্জ: ফতুল্লায় পুলিশ, র্যাব ও ডিবির যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (১৩ জুন, ২০২৬) বিকেল ৪টার দিকে ফতুল্লা মডেল থানার কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌ বাজার, শাহী মহল্লা ও নিশ্চিন্তপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো – নিজাম উদ্দিন (৩৪)গনেস (৪৭) জুবায়ের হোসেন আকাশ (২৪) সজিব (২৩) মামুন (২৬)
নুর আলম বাবু (৪০) মোঃ নাসিম (৩০) সামাদ (২৭)
মোঃ টুটুল (৩৯) পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেরও একাধিক মামলা রয়েছে (পিসিপিআর যাচাই সাপেক্ষে)। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।