1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রয়াত প্রতিমাশিল্পী বাবার পেশায় দুই মেয়ে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপঃ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ডেমরার মীরপাড়ায় প্লাস্টিক গুঁড়ো কারখানার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ রংপুরে পল্লী উন্নয়নে নতুন অধ্যায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন, পল্লী মেলার সূচনা, ঋণ, প্রণোদনা বিতরণ চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন মুঘল স্থাপত্য, ইসলামি ঐতিহ্য ও উত্তরবঙ্গের গৌরবের এক অনন্য নিদর্শন: নিদাড়িয়া মসজিদ নওগাঁ সদর হাসপাতাল পরিদর্শনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু ঝরে পড়া মুক্ত ঘোষণা বিদ্যুৎ নেই, তবুও দ্বিগুণ বিলের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা শিবগঞ্জ সীমান্তের বেকার যুবকদের মাসব্যাপী মোবাইল সার্ভিসিং কোর্সের উদ্বোধন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক

প্রয়াত প্রতিমাশিল্পী বাবার পেশায় দুই মেয়ে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি: সরস্বতীপূজাকে সামনে রেখে তৈরি করা হয়েছে শতাধিক প্রতিমা। দুই বোন যূথীমণি পাল ও দিশা রানী পাল এসব প্রতিমার কোনোটিতে রং দিচ্ছেন, কোনোটিতে কাপড় পরাচ্ছেন। আবার কোনোটিতে অলংকার পরাচ্ছেন। প্রতিটি প্রতিমাকে দৃষ্টিনন্দন করে গড়ে তোলার জন্য দুই বোন গভীর মনোযোগের সঙ্গে কাজ করে যাচ্ছেন। গতকাল শুক্রবার বিকেলে শেরপুর শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণে এ দৃশ্য দেখা যায়। যূথী ও দিশা শেরপুর জেলার স্বনামধন্য প্রতিমাশিল্পী সদ্য প্রয়াত দিলীপ কুমার পালের মেয়ে। সদরের ভাতশালা ইউনিয়নের বয়ড়া পালপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ পাল দেড় মাস আগে ক্যানসারে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার অনেকটা অসহায় হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে তাঁর মেয়েরা পড়ালেখার পাশাপাশি বাবার গড়া প্রতিষ্ঠান ‘দ্য নিউ সোনালী শিল্পালয়’–এর কাজে যোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com