1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার টিম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিদ্যুৎ লাইন সচল, নথি ‘নষ্ট’: পিডিবির জবাব নিয়ে আপিল সিলেটে পুলিশের চিরুনী অভিযান, ৫ ঘন্টায় আটক- ৫১ মেয়াদ নিয়ে শফিকুরের প্রশ্ন, আদালতের রায় সামনে রেখে শাহাদাতের জবাব বি জি বি কাপ্তাইয়ে ৫ লাখ ৯১ হাজার টাকার সরঞ্জাম ও মদ জব্দ মদের কারখানার একাধিক অভিযোগেও বদলায়নি চিত্র, রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ কুরআনের হাফেজ মাহাদীর জীবন থমকে গেছে, বাঁচতে প্রয়োজন ১২ লাখ টাকা রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ সিলেটে পাঁচ দিনে ১১ লা শ হযরত খাজা আবু আলী সিন্ধী শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মানবকণ্ঠের ব্যুরো অফিস উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমার টিম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৩, ২:১০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ৮ জন অভিনয়শিল্পী। এদের মধ্যে রয়েছেন লাকী ইনাম, হৃদি হক, লিটু আনাম, ফেরদৌস, তারিন, সানজীদা প্রীতি, কামরুজ্জামান রনি ও জহুরুল ইসলাম।

জানা গেছে, গতকাল শুক্রবার (১৮ আগস্ট) মুক্তি পেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এই সিনেমা মুক্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা।

এ সময় তারা প্রধানমন্ত্রীকে ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটির বাঁধাই করা পোস্টার তুলে দেন।

‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটি নির্মাণ করেছেন হৃদি হক। এর মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে এসেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। তার বাবা জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব প্রয়াত ড. ইনামুল হকের গল্প ভাবনায় মুক্তিযুদ্ধের সময়কার চিত্র ‘১৯৭১ সেই সব দিন’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে।

গত ২৯ মে ড. ইনামুল হকের ৮০তম জন্মদিন উপলক্ষ্যে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রদর্শন করা হয় ‘১৯৭১ সেই সব দিন’র টিজার, ট্রেলার।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আবুল হায়াত, জয়ন্ত চট্রোপাধ্যায়, ফেরদৌস আহমেদ, লিটু আনাম, তারিন জাহান, হৃদি হক, সজল নূর, সানজিদা প্রীতি, নাজিয়া হক অর্ষা, আনিসুর রহমান মিলন, জুয়েল জহুর, মৌসুমী হামিদ, সাজু খাদেম, গীতশ্রী চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com