1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নীলফামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

নীলফামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

reporter আশীষ বিশ্বাস
calendar প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ

৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন নিয়ে নীলফামারীতে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে।

নীলফামারী সরকারী কলেজে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৭এপ্রিল) সকালে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে ছয় উপজেলা থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শণ করেন প্রধান অতিথি মোহাম্মদ নায়িরুজ্জামান।

এর আগে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহেদী মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ একেএম সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, সরকারী কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, সহকারী জেলা শিক্ষা অফিসার ওয়াদুদ আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এমএসডিএফ’র চেয়ারম্যান মারুফ খান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে এই সপ্তাহ শুরু হয়েছে। আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা যেভাবে বিজ্ঞান ভিত্তিক নানা উদ্ভাবন উপস্থাপন করেছে তা দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখবে। আমরা আশা করি, এখান থেকে এই জেলার শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com