1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
নালিতাবাড়ীতে ২৩০ শতাংশ পৈত্রিক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে দুর্গাপুরে যুবদলের মিছিল ও সমাবেশ আখাউড়ায় মনিয়ন্দ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের বেহাল দশা শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত বাঘায় ১৫৪ বোতল ভারতীয় স্কাফসহ যুবক গ্রেপ্তার ২নং কালের পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন: জনসেবায় নিবেদিত প্রাণ আব্দুল হালিম লিটন, চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হালুয়াঘাট সীমান্তে বাড়ছে উদ্বেগ বনগাঁও ইউপি সচিব আবুল কালামের বিরুদ্ধে ঘুষ-অনিয়মের অভিযোগ সিসিটিভি ফুটেজের ঘটনায় নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষককে স্থায়ী অব্যাহতি প্রবাসে যাওয়ার স্বপ্নের পথে প্রাণ গেল হাবিবুরের কাশিয়ানীতে মসজিদ কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৯ জন

নালিতাবাড়ীতে ২৩০ শতাংশ পৈত্রিক জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে

reporter তানিম আহমেদ, নালিতাবাড়ী 
calendar প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানাধীন প্রায় ২৩০ শতাংশ জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার গোজাকুড়া উল্লারপাড় এলাকার আবু সুফিয়ান (৩৫) নামে এক ব্যক্তি স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন।বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার গোজাকুড়া উল্লারপাড় এলাকার গোজাকুড়া মৌজায় এ ঘটনাটি ঘটেছে।

অভিযোগকারী আবু সুফিয়ান গোজাকুড়া উল্লারপাড় এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে। অভিযোগে অভিযুক্তরা হলেন এই এলাকার —নজরুল ইসলাম,আবু নাইম, আবু কাইয়ুম, ফারজানা ও শামিমা।অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে পাওয়া এবং বিভিন্ন দলিলের মাধ্যমে আবু সুফিয়ান ও তার পরিবার গোজাকুড়া মৌজার প্রায় ২৩০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

আর জানান, তার বাবা হাজী মৌলভী মো. আবু বক্কর সিদ্দিক গত ৪ আগস্ট মারা যান। মৃত্যুর প্রায় ১০ দিনের মাথায় অভিযুক্তরা ওই জমিতে জোরপূর্বক খুঁটি স্থাপন করে দখল করেন।এ ঘটনায় প্রথমে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানানো হয়। পরে নালিতাবাড়ী থানায়ও অভিযোগ করা হয়। তবে এতে কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেন তিনি।তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা জমিতে ফসল আবাদ করতে বাধা দেওয়ায় প্রায় ২৩০ শতাংশ জমি বর্তমানে পতিত অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক ও মো. জয়নাল আবেদীন বলেন, জমিটি দীর্ঘদিন ধরে মো. আবু বক্কর সিদ্দিককে ভোগদখল করতে দেখেছি। তিনি মারা যাওয়ার পর নাইম, কাইয়ুমসহ কয়েকজন ওই জমি দখল করেছেন।এ বিষয়ে অভিযুক্ত আবু নাইমের সঙ্গে সরেজমিনে কথা বলার চেষ্টা করা হলেও তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com