1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সীমান্ত হ'ত্যায় ৩ আসামির মৃ'ত্যুদ'ণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
যুক্তরাজ্যে মরগান হিল সলিসিটর্সের পরিচালক হলেন ছাতকের কৃতি সন্তান ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন পাটকলের জায়গায় রপ্তানির মহীরুহ, আদমজী ইপিজেডে ১.১৭৯ বিলিয়ন ডলারের রপ্তানি বেতমোর রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন উপলক্ষে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল শুভ আগমন উপিলক্ষে সংবনর্ধনা আ’লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে দুর্গাপুরে- মাইনুল পোনা আবমুক্তিতে সমৃদ্ধির বার্তাঃরাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহের বর্ণাঢ্য আয়োজন ঢাকায় কোরিয়া দূতাবাসের সামনে ভিসাপ্রত্যাশীদের দীর্ঘ লাইন, ভোগান্তিতে শিক্ষার্থী ও পর্যটকরা সেলিমুজ্জামান সেলিমের উদ্যোগে, প্রমথ রায় বাবুর নেতৃত্বে বদলে যাচ্ছে জে.কে.এম.বি. মল্লিক উচ্চ বিদ্যালয় অসহায় বৃদ্ধা সকিনার পাশে দাড়ালো মানবিক ইউএনও মৌসুমি নাসরিন নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সীমান্ত হ’ত্যায় ৩ আসামির মৃ’ত্যুদ’ণ্ড

reporter মোঃকামরুল হাসান, নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- অনিক, আকাশ ও চান্ডি বাবু। রায় ঘোষণার সময় তারা আদালত কক্ষে উপস্থিত ছিলেন। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও রায় থেকে জানা যায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন ওয়াজেদ সীমান্ত। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হলে নারায়ণগঞ্জের দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীমান্ত দেওভোগ এলাকার মো. আলম পারভেজের ছেলে।

আদালত সূত্র জানায়, এই চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করলেন। দণ্ডপ্রাপ্ত তিন আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক ছিনতাই, হত্যা ও মাদক মামলা রয়েছে।

বিচার নিশ্চিত হওয়ায় সন্তোষ্ট প্রকাশ করেছেন নিহত সীমান্তের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com