1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
নড়াইলের লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল শেখ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সুনামগঞ্জে ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধে, ইজারা প্রদান চালুর দাবি। সালথায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব ফুলগাজী উপজেলার নবাগত ইউএনও কাউছার হামিদ কে উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ সিলেটে জমি বিরোধে যুবক হত্যা: ৯ জনসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বাঁশখালীবাসীর জন্য বিদায়ী পোস্ট চার বছরের নির্মাণ, দুই দিনে ধস, জাইকার অর্থায়নে ৪ কোটি টাকা জলে বি কে নগর ইউনিয়ন জব্বার মাদবর বাড়ির ছাদের উপরে পানির টাংকি ককটেল বিস্ফোরণ হয়েছে পরীক্ষায় মায়ের নিশ্চিন্ত মনোযোগ, পরীক্ষার্থীর শিশুকে কোলে নিলেন এসিল্যান্ড! হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা

নড়াইলের লোহাগড়ায় বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল শেখ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ

দেব প্রসাদ দাশ বিশেষ প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার ১১নং ইতনা ইউনিয়নের ইতনা পূর্বপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল শেখ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি অইন্না ইলাইহির রাজিউন।
বৃহস্পতিবার (১৩ই জুন) এশার নামাজের পর ব্রেন স্টোক জনিত কারণে লোহাগড়া ডক্টরস স্পেশালাইজ হসপিটালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টা ১০ মিনিটে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
ওনার স্ত্রী দুই মেয়ে ও এক ছেলে সহ আরও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার ১৪ই জুন ইতনা পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় লোহাগড়া থানা পুলিশের একটি দল গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে । এসময়ে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন এছাড়া ইতনা ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডর কাজী আকবর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান ও লোহাগড়া উপজেলার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বাদ জুম্মা মরহুমের জানাজার নামাজ শেষে ইতনা পূর্ব পাড়া করব স্থানে বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পূর্ণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com