1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
দৈনিক ঘোষণা পত্রিকায় সংবাদ প্রকাশের পরই শুরু হলো নাটানা চৌরাস্তা–পুইজালা বাজার সড়কের উন্নয়নকাজ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাবখালীতে চেয়ারম্যান পদপ্রার্থী শামীমের নির্বাচনী মতবিনিময় ময়মনসিংহে এড মাহবুবের নেতৃত্বে কর্মী সমর্থকদের ফুলের শুভেচ্ছা সিক্ত নাহিদ-সার্জিসরা শত্রুতার জেরে সংঘবদ্ধ হামলা, দোকানপাট ভাঙচুর ও লুটপাট; আহত ৪ দৈনিক ঘোষণা পত্রিকায় সংবাদ প্রকাশের পরই শুরু হলো নাটানা চৌরাস্তা–পুইজালা বাজার সড়কের উন্নয়নকাজ বিরামপুর সীমান্তে ৯ জন নারীকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির ব্যর্থ বিএসএফ রাজশাহীতে মানবতার নজির- পরীক্ষা দিচ্ছেন মা, ইউএনও সামলাচ্ছেন বাচ্চা! সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও অবহেলার চিত্র ‎নিজ গ্রামের রাস্তাই যেন গলার কাঁটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ পুনর্বিবেচনার সময় কি এসেছে? মানচিত্র স্পোর্টস ক্লাবের তিন খেলোয়াড়,কাবাডিতে দেশসেরা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী রেফার বাণিজ্যের অভিযোগ; তদন্তের দাবি

দৈনিক ঘোষণা পত্রিকায় সংবাদ প্রকাশের পরই শুরু হলো নাটানা চৌরাস্তা–পুইজালা বাজার সড়কের উন্নয়নকাজ

reporter শংকর মন্ডল
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২:৪৬ অপরাহ্ণ

দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাতে অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার নাটানা চৌরাস্তা থেকে পুইজালা বাজারগামী গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ ও উন্নয়নকাজ। স্থানীয়দের দাবি, দৈনিক ঘোষণা পত্রিকায় সড়কটির বেহাল অবস্থা ও জনভোগান্তির সংবাদ প্রকাশিত হওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ গ্রহণ করে কাজ শুরু করেছে।
বছরের পর বছর ধরে সড়কটির বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী এবং রোগীবাহী যানবাহনের চলাচল চরমভাবে ব্যাহত হতো। প্রতিদিন হাজারো মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে হতো।
বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে পানি নিষ্কাশন, মাটি ভরাট এবং রাস্তার ভিত্তি প্রস্তুতের কাজ চলছে। শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন নির্মাণকাজ এগিয়ে নিতে। স্থানীয়দের আশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে এই সড়ক দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে যানবাহন চলাচল সম্ভব হবে এবং কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দাবি জানানো হলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে দৈনিক ঘোষণা পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে এবং দ্রুত উন্নয়নকাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয়রা নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের বিশ্বাস, কাজ শেষ হলে নাটানা চৌরাস্তা থেকে পুইজালা বাজার পর্যন্ত এই সড়কটি শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, বরং পুরো এলাকার আর্থ-সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com