1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরন করেন জেলা প্রশাসক আসমা শাহীন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিরাপদ সড়ক সবার অধিকার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা কাজিরহাট হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আতাউর ২৩বছর পর ঢাকা পল্লবী থেকে গ্রেপ্তার গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটরসাইকেল জব্দ ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরন করেন জেলা প্রশাসক আসমা শাহীন কাজিরহাট পূর্ব শত্রু তার জের ধরে পথ রোধ করে গৃহবধূকে মারপিট ও হত্যার হুমকি তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় ও সাধারণ সভা

ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরন করেন জেলা প্রশাসক আসমা শাহীন

reporter মোঃ আসাদুল ইসলাম,নাটোর নলডাঙ্গা 
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গায় ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে “সবুজে সাজাই বাংলাদেশ” বৃক্ষ রোপণ কর্মসূচি ২৬। সকাল ১০ঘটিকায় জীবন ও প্রকৃতি ফাউন্ডেশনের আয়োজনে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

৬ই আগস্ট সকাল ১০ টায় প্রধান অতিথি আসমা শাহীন ( জেলা প্রশাসক, নাটোর) বিদ্যালয়ে উপস্থিত হয়ে বৃক্ষ রোপণ করেন এবং উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পাঁচশত পঞ্চাশটি ফলজ,বনজ,ও ঔষধি গাছ ও ফুটবল বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন, আবুল হায়াত ( অতিরিক্ত জেলা প্রশাসক) ইফতেখার হোসেন ( অতিরিক্ত পুলিশ সুপার) আল ইমরান খাঁন (উপজেলা নির্বাহী কর্মকর্তা, নলডাঙ্গা) আঃ রাজ্জাক স্যার ( টি আই বি সভাপতি নাটোর জেলা শাখা ও সাবেক অধ্যক্ষ দিঘাপতিয়া অনার্স কলেজ) সেলিম রেজা ( কৃষি উদ্দ্যাক্তা এ,আই,পি ) ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, প্রফেসর সুবিধ কুমার অলক, এডভোকেট নগেন্দ্রনাথ রায়, অত্র বিদ্যালয়ের  সন্মানিত সভাপতি   মোঃ  মোশাররফ  হোসেন  ও   প্রধান শিক্ষক মোঃ রহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মন্ডলী, বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে কর্মসুচি  পালন  করা  হয়।

প্রধান অতিথি আসমা শাহীন ( জেলা প্রশাসক, নাটোর)  বলেন, প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের ভিশন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন এর অংশ হিসাবে তারই একটি পার্ট প্রকৃতি ও জীবন। জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব পরছে । সবুজ বাংলাদেশ গড়তে গাছের বিকল্প নাই।
জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মসূচির অংশ  হিসেবে  ফলজ, বনজ ও ঔষধি  বৃক্ষ রোপণ করার গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। বিদ্যালয়ের সভাপতি, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক আসমা শাহীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com