1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চুপিসারে প্রেম করছেন নায়িকা বুবলী ও তাপস - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হালুয়াঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উপজেলা প্রশাসন ও প্রেসক্লাব সাংবাদিকের সাথে মতবিনিময় সভা সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ, নিয়মিত মোবাইল কোর্ট চালুর দাবিতে মানববন্ধন রাঙ্গাবালীতে বুড়াগৌরাঙ্গ নদীর তীরে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার দুলারহাট থানা পুলিশের অভিযানঃ জ্বিন হাজির করে স্বর্ণ দ্বিগুণ করার প্রলোভন দেখানো প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার খাল পুনঃখনন শেষে ২৮ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত জেলা পুলিশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। নলুয়া-বাগি কাঁচা সড়কের বেহাল দশা বর্ষায় চরম দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি ‎ঋণের চাপ ও পারিবারিক সমস্যার কারণে মাদারীপুরে যুবকের আত্মহত্যা বরগুনার তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ

চুপিসারে প্রেম করছেন নায়িকা বুবলী ও তাপস

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৩, ২:৩৬ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে গানবাংলা টেলিভিশনের মিউজিক ফর পিস কনসার্টে দেশীয় চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে টিএম ফিল্মস যাত্রা শুরুর ঘোষণা দেয়।

কিন্তু করোনা মহামারির কারণে প্রযোজনায় আসতে প্রতিষ্ঠানটির বিলম্ব হয়। তবে চলতি বছর চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছে টিএম ফিল্মস। সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর একটি ‘খেলা হবে’। যেটি নির্মাণ করছেন ‘ন ডরাই’খ্যাত তানিম রহমান অংশু। তবে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে সিনেমাটির মাধ্যমে প্রথমবার পর্দা শেয়ার করতে দেখা যাবে ঢাকাই সিনেমার দুই তারকা অভিনেত্রী পরীমণি ও শবনম ইয়াসমিন বুবলীকে!

গেল অক্টোবরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল ভারতে। এমনই খবর প্রকাশ হয় গণমাধ্যমে। তবে এবার টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নি দিলেন অবাক করা তথ্য।

তাপসের সঙ্গে প্রেম করছেন চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। স্ট্যাটাসটি এখন দেখা না গেলেও এর স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

যেখানে মুন্নী লেখেন, তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়,তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!

এ প্রসঙ্গে জানতে বুবলীকে ফোন দিলে তার সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, তাপসের নম্বর বন্ধ রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com