চট্টগ্রামের বোয়ালখালীতে গরিব, দুস্থ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন, বোয়ালখালীর উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সহায়তা হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অসহায় মানুষের মাঝে ৩০ বান্ডিল ঢেউটিন এবং জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা বিতরণ করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল ইসলাম, বিএনপির নেতৃবৃন্দ শওকত আলম, আজগর আহমেদ ও শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন, বোয়ালখালী আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।