সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাজ্জাদ হুসেন দুদু। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দীন বতুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাইছুল ইসলাম রাজন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোনা মিয়া সোহান, মুজাফফর, ইফতেখার মাহমুদ পাভেল, হাসান, অপিক, গুলজার, আনুয়ার, মিলাদ, এলিম, শুকুর, কয়েছ মিয়া, হুসাইন আহমেদ, জুয়েলসহ আরও অনেক নেতাকর্মী।
এ সময় বক্তারা বলেন, জনগণের ভোট ও সমর্থনেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানান।