1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কোম্পানীগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কৃষক দলের দোয়া ও মিলাদ মাহফিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনের নির্বাচনী প্রচারণা মহাখালী সাততলা এলাকায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীর দোকান উচ্ছেদের অভিযোগ মহিলা দলের সভাপতির বিরুদ্ধে সরকারি অফিস নাকি আবাসিক ভবন? জুলাই গণঅভ্যুত্থান দিবস: চৌদ্দগ্রামে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ফেসবুকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতিকে নিয়ে ‘অপপ্রচার’ কুষ্টিয়ায় নদী দেখতে গিয়ে পদ্মার পাড় ধসে শিশু নিখোঁজ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে দিনব্যপী বর্ণাঢ্য আয়োজন অ্যাডভোকেট শারমিন আক্তার প্রতিষ্ঠাতা সদস্য সচিব, বিমানবন্দর থানা মহিলা দল ৫ আগস্টে নীরব রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ : এই নীরবতার দায় কার?

কোম্পানীগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কৃষক দলের দোয়া ও মিলাদ মাহফিল

reporter ফয়ছল আহমদ নুমান
calendar প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থেকে মোনাজাতে অংশ নেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যান আলমগীর আলমের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন নুরুলের পরিচালনায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মাহফিলে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর এবং সাবেক সভাপতি সাহাবউদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দীন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াশ উদ্দীন বতুল্লাহ।
কৃষক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাইহান পাশা, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, যুগ্ম সম্পাদক আংকরিম, সহ-সভাপতি মনিরুজ্জামান ও আমানুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম এবং দক্ষিণ ইসলামপুর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনির মিয়া প্রমুখ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের শান্তি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com