1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুলাউড়ায় ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা! ছড়াচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নিরাপদ সড়ক সবার অধিকার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চকরিয়া প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা কাজিরহাট হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আতাউর ২৩বছর পর ঢাকা পল্লবী থেকে গ্রেপ্তার গ্যাস সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটরসাইকেল জব্দ ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু ঠাকুর লক্ষীকোল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরন করেন জেলা প্রশাসক আসমা শাহীন কাজিরহাট পূর্ব শত্রু তার জের ধরে পথ রোধ করে গৃহবধূকে মারপিট ও হত্যার হুমকি তালামীযে ইসলামিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শাখার মতবিনিময় ও সাধারণ সভা

কুলাউড়ায় ছাড়পত্র ছাড়াই চলছে ইটভাটা! ছড়াচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া

reporter জামাল হোসেন তারেক, কুলাউড়া মৌলভীবাজার
calendar প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ণ

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বিভিন্ন ইট ভাটায় পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে কার্যক্রম, যা আশপাশের পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। চুল্লি থেকে নির্গত হচ্ছে বিষাক্ত কালো ধোঁয়া, যা পরিবেশের পাশাপাশি স্থানীয় জনগণের স্বাস্থ্যেও বিপদ সৃষ্টি করছে।

এ নিয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কালো ধোঁয়ার কারণে তাদের জীবনে নানা রকম সমস্যা সৃষ্টি হচ্ছে। এর ফলে শ্বাসকষ্ট, চর্মরোগসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বেড়ে গেছে। এই পরিস্থিতি ইতিমধ্যে আশপাশের এলাকাগুলোকে বিপদের মুখে ফেলেছে।

এর আগে, পরিবেশের ছাড়পত্র না থাকার কারণে ৩টি ইট ভাটাকে গুড়িয়ে দেয় প্রশাসন। তবে, এখনও কার্যক্রম বন্ধ হয়নি। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন জানিয়েছেন, “পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট ভাটা চলতে দেওয়া হবে না। শিগগিরই এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম মুঠোফোনে জানান, “ইতিমধ্যে জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং শিগগিরই এসব ইট ভাটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর পদক্ষেপ নিবে, যা জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করবে এবং পরিবেশের উন্নতি সাধন করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com