1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুলাউড়া সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের পাঁচ ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যের নামফলক উধাও, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত মোহনপুরে ২৬৩ কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ ‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, দক্ষিণ আইচাবাসীকে সতর্ক থাকার আহ্বান পুলিশের পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ

কুলাউড়া সরকারি কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ জুলাই, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া সরকারি কলেজের মুসলিম শিক্ষার্থীদের আয়োজনে বার্ষিক মিলাদ মাহফিল, দোয়া ও হামদ-নাত-কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে এবং সহকারি অধ্যাপক মশিউর রহমান এর পরিচালনায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হতে হবে। আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল করে জীবনকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে সময়ের মূল্য দিতে হবে। তাহলেই জীবনে সফলতা অর্জন করতে পারবে। তিনি আসন্ন এইচ এস সি পরীক্ষায় তাদের সফলতা কামনা করে দেশ ও সমাজের আইনশৃঙ্খলা মেনে চলার পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও কানিহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ খুরশীদ উল্লাহ, কলেজের ব্যবস্হাপনা বিভাগের প্রধান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহাজালাল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, ম্যানজিং কমিটির সাবেক সদস্য মো. আশরাফ আলী চৌধুরী, সহকারি অধ্যাপক বদরুল ইসলাম।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাএলীগ সিনিয়র নেতা মাহফুজুর রহমান ও রিপন বকস, ছাএদল নেতা সাইফুর রহমান, মৌসুম সরকার ও হাবিবুর রহমান টিপু প্রমুখ।

উপস্হিত ছিলেন সহকারি অধ্যাপক মোঃ আব্দুল বাকী, প্রভাষক মাহফুজুর রহমান, প্রভাষক শামীম আহমদ, প্রভাষক জাহিদুর রহমান, প্রভাষক জমসেদ খানসহ শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা ।

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন কাসিমনগর জামে মসজিদের ইমাম মাও.আব্দুল লতিফ ও দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. আহসান উদ্দিন।

অনুষ্টানে হামদ-নাত-কেরাত প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ পুরস্কার বিতরন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com