1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনকে অপহরণ করে এবং তার দুই সন্তানকে জিম্মি করে রাখার প্রতিবাদে আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত ধোবাউড়া পাঁচ বছরের শিশু ধর্ষণের পর হত্যা নড়াইলে মাদক রাখার অভিযোগে এক যুবক গ্রেফতার। মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির সংবাদ সম্মেলন ভোলায় দাফনের ১৯ দিন পরও এক নারীর কবর থেকে ভেসে আসছে আতরের ঘ্রান ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত রাতের আঁধারে পদ্মার বালিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে পদ্মাপাড়ের মানুষ। খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি অভিযানিক দল রবিবার (১৪ জুন ২০২৬) রাত ১টা ৪৫ মিনিটের দিকে মহিপুর থানাধীন কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তাজেপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ১ কেজি গাঁজাসহ মোঃ রুবেল হাওলাদার (৩২) ও মোঃ বাবুল মৃধা (৪৯) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com