1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কুতুববাগ দরবার শরীফে জশনে ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খুলনার পাইকগাছায় হাসপাতালে ঈদ-ই মিলাদুন্নবীতে রোগীদের উন্নত খাবার পরিবেশন প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য বাল্যবিবাহ রোধ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে মনপুরায় কিশোরী-অভিভাবকদের প্রশিক্ষণ কুতুববাগ দরবার শরীফে জশনে ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ের দারুস সালাম নূরানী মাদ্রাসা: ইসলামিক শিক্ষার নতুন সম্ভাবনা, বিএনপির নবগঠিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে তিন সাবেক যুবদল ফরিদপুরে জমি বিরোধে বসতবাড়িতে হামলার মামলা প্রধান আসামি গ্রেফতার দায়িত্বশীল অধ্যাপক ডাঃ এস এম খালিদ মাহমুদ শাকিল এর পথ চলার গল্প গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এর উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না -সারজিস আলম

কুতুববাগ দরবার শরীফে জশনে ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত

reporter মোঃ আলম মৃধা
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ১২ই রবিউল আউয়াল উপলক্ষে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কুতুববাগ দরবার শরীফে জশনে ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ফজরের নামাজের আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত ও আশেকানরা ফার্মগেটস্থ কুতুববাগ দরবার শরীফে সমবেত হতে থাকেন। সকাল গড়িয়ে দুপুর হওয়ার আগেই দরবার শরীফ ও আশপাশের এলাকা ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। জোহরের নামাজ পর্যন্ত চলে নানা আয়োজন ও আলোচনা।
কুতুববাগ দরবার শরীফের উদ্যোগে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত ভক্ত-আশেকানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো আয়োজনকে ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে কুতুববাগ দরবার শরীফের বর্তমান নেতৃত্বদানকারী শাহ সুফি অলি আলহাজ্ব মাওলানা সৈয়দ জাকির হোসেন নকশবন্দী মুজাদ্দেদী কুতুববাগী বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র বিশ্বের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ রহমত। তাঁর আদর্শ ও শিক্ষা বর্তমান সংঘাতময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রধান পথ। রাসুলুল্লাহ (সা.) মানবজাতিকে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও মানবতার যে শিক্ষা দিয়েছেন, তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা জরুরি।”
তিনি মহানবী (সা.)-এর সাহাবায়ে কেরাম ও ইসলামের বিভিন্ন মনীষীর জীবন ও আদর্শ নিয়েও আলোচনা করেন। বিশেষভাবে হযরত আবু হুরায়রা (রা.)-এর মহানবী (সা.)-এর সাহাবি হিসেবে অবদান, হযরত সালমান ফারসি (রা.)-এর সত্যের সন্ধানে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইসলাম গ্রহণ এবং সুফি-সাধক হযরত বায়েজিদ বোস্তামী (রহ.)-সহ বিভিন্ন বুযুর্গ ও মনীষীর জীবনাদর্শ তুলে ধরেন।
তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ, মানবতার কল্যাণ, ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের মধ্যে।
মহাসমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বিশিষ্ট ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি ও ইউনুস গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুস সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইসরাক আহমেদ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক আব্দুল সালাম,
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের শান্তি, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুতুববাগ দরবার শরীফের বর্তমান গদ্দিনশীন শাহ সুফি অলি আলহাজ্ব মাওলানা সৈয়দ জাকির হোসেন নকশবন্দী মুজাদ্দেদী কুতুববাগী।
মোনাজাতের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশের সমাপ্তি ঘটে।a

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com