1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের জন্মবার্ষিকী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৩, ৪:৪৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিনেমায় যে’কজন নির্মাতা গুণী এবং সফল হিসেবে বিবেচিত, তাদের মধ্যে অন্যতম চাষী নজরুল ইসলাম। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি এমন কিছু সিনেমা নির্মাণ করেছেন, যেগুলো তাকে দিয়েছে কালোত্তীর্ণের সুযোগ। বাংলা চলচ্চিত্রের ইতিহাস লিখতে চাইলে একটা অনিন্দ্য অংশজুড়ে থাকবেন চাষী নজরুল ইসলাম।

আজ (২৩ অক্টোবর) চাষী নজরুল ইসলামের জন্মদিন। ১৯৪১ সালের এই দিনে তিনি বিক্রমপুরের (মুন্সিগঞ্জ) শ্রীনগরে জন্মগ্রহণ করেন। তার নামের রয়েছে বিশেষ ইতিহাস। নামটি রেখেছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম নেতা শেরেবাংলা এ. কে. ফজলুল হক। চাষী নজরুল ইসলামের মামা চাষী ইমাম উদ্দিন রাজনীতি করতেন শেরেবাংলার সঙ্গে। সেই সুবাদে তিনি চাষীর নাম রাখেন। কবি কাজী নজরুল ইসলাম ও মামা চাষী ইমাম উদ্দিনের নামের সংযোজনে চাষী নজরুল ইসলাম নামটি রাখেন বাংলার বাঘ।

চলচ্চিত্র দুনিয়ায় চাষী নজরুল ইসলামের যাত্রা শুরু হয়েছিল ১৯৬১ সালে। নির্মাতা ফতেহ লোহানীর সহকারী হিসেবে ‘আছিয়া’ সিনেমায় কাজ করেন চাষী। বছর দশেক সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর পূর্ণাঙ্গ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

চাষীর নির্মিত প্রথম সিনেমা ‘ওরা ১১ জন’। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচিত হয় এটি। এরপর একে একে নির্মাণ করেন ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’, ‘বাজিমাত’, ‘দেবদাস’, ‘শুভদা’, ‘মিয়া ভাই’, ‘বেহুলা লক্ষ্মীন্দর’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘হাছন রাজা’, ‘মেঘের পরে মেঘ’, ‘সুভা’-এর মতো দর্শক নন্দিত ও প্রশংসিত সিনেমাগুলো।

নির্মাতা হিসেবে চাষী নজরুল ইসলাম দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৮৬ সালে ‘শুভদা’ ও ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমা দুটি তাকে এই সম্মাননা এনে দেয়। এছাড়া তিনি ২০০৪ সালে ভূষিত হন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদকে।

২০১৫ সালের ১১ জানুয়ারি ঢালিউডে একটা অপূরণীয় অভাব তৈরি করে চাষী নজরুল ইসলাম চলে যান ওপারে। চলে গিয়েও সিনে জগতে সবসময় তিনি স্মরণীয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com